বখাটেদের ভয়ে তিন মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের পায়েরখোলা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বখাটেদের ভয়ে তিন মাস ধরে বিদ্যালয়ে যাচ্ছে না। বখাটেদের বিরুদ্ধে ওই ছাত্রীর মা ১৩ জুলাই থানায় মামলা করেছেন । কিন্তু পুলিশ আজও ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পায়েরখোলা বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে শুকচাইল গ্রামেরসবুজ ও তার সহযোগীরা উত্ত্যক্ত করত। গত মে মাসের প্রথম দিকে বখাটেরা ওই ছাত্রীর মুঠোফোন ছিনিয়ে নেয় ও তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ঘটনায় সালিসের আয়োজন করা হলে বখাটেরা ওই ছাত্রীর বাড়িতে ১২ জুলাই হামলা চালায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ জানান, ওই ছাত্রী ৯ মে থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।