প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরে বিভিন্ন সংগঠন ও সংস্থা আয়োজিত মানববন্ধনে বক্তারা নারী উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, বখাটেদের রুখতে না পারলে মেয়েদের স্কুল-কলেজে পড়া বন্ধ হয়ে যাবে। উত্ত্যক্তকারীদের প্রতিরোধে কঠোর আইন প্রণয়নেরও দাবি তোলেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ, অ্যাকশন এইড বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, আমার অধিকার ক্যাম্পেইন, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ডন ফোরাম যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। সকালে জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্টের সামনে পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।