বখাটেদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়েরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার বখাটেদের শাস্তি দাবিতে সমাবেশ হয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি এ সমাবেশের আয়োজন করে। এতে পরিচালনা কমিটির সভাপতি বিপুল ভূষণ রায় সভাপতিত্ব করেন। ১ জুন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের বখাটে ইমদাদুলসহ (২২) কয়েকজন উত্ত্যক্ত করে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ২ জুন বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।