বখাটেদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন। সংগঠনটি ইভ টিজিং রোধে সরকারের ভূমিকারও সমালোচনা করে।সংগঠনের সভানেত্রী মনোয়ারা ইসলাম বলেন, ইভ টিজিং এখন এক জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে। সরকার বেশ কিছু জায়গায় বখাটেদের গ্রেপ্তার করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সরকার সত্যিকারভাবে বখাটেদের কোনো দৃষ্টান্তমূলক সাজা দেয়নি। ফলে সহিংসতা ঘটেই চলেছে। বিজ্ঞপ্তি।