বখাটেদের হাতে ছাত্রী লাঞ্ছিত, পাঁচ ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে গত সোমবার রাতে বহিরাগত বখাটেদের হাতে এক ছাত্রী লাঞ্ছিত হয়েছেন। এর প্রতিবাদ করতে গেলে বখাটেরা পাঁচ ছাত্রকে মারধর করে। তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাত পর্যন্ত ছাত্ররা কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।শিক্ষার্থীরা জানান, ওই দিন রাত পৌনে নয়টার ৪৯তম ব্যাচের একজন ছাত্রী ও একজন ছাত্র কলেজের পাঠাগারে পড়াশোনা করে রিকশায় করে হোস্টেলে ফিরছিলেন। একপর্যায়ে তারা বুঝতে পারেন, একটি বই পাঠাগার ফেলে এসেছেন। ছাত্রটি দৌড়ে পাঠাগারে যান। এই সুযোগে তিন বখাটে এসে ওই ছাত্রীকে ঘিরে ধরে। একপর্যায়ে বখাটেরা ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরই মধ্যে কয়েকজন ছাত্র এগিয়ে এলে বখাটেরা ফোন করে তাদের সহযোগীদের ঘটনাস্থলে আসতে বলেন। এর মধ্যে ওই ছাত্রী হোস্টেলে চলে যান। পরে সাত-আটজন বখাটে হামলা চালিয়ে পাঁচ ছাত্রকে মারধর করে। রাতেই আহত অবস্থায় ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় দাসকে হাসপাতালে ভর্তি করা হয়।ওই রাতেই আহত ছাত্র দেবপ্রিয় বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলা করেন।ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টগর নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।