বখাটেদের হাতে পরীক্ষার্থী লাঞ্ছনার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বখাটেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেন। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে পালট গ্রামের মো. জসিমউদ্দিন, মো. হিযবুল ও মো. নাঈম ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পরীক্ষার্থী সোমবার বিকেল সাড়ে চারটায় তার ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছিল। পথে মো. জসিম উদ্দিন ও তার সহযোগীরা হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে তারা তাকে লাঞ্ছিত করে। পরীক্ষার্থীকে উদ্ধারকারী পালট গ্রামের বাসিন্দা মো. হযরত আলী মোল্লা বলেন, ‘বিকেলে আমি বাড়ি থেকে বের হয়ে বড়ইয়া বাজারে যাচ্ছিলাম। এ সময় বড় রাস্তায় দেখতে পাই, একটি মেয়েকে দুজন বখাটে যুবক পেছন থেকে হামলা করে। আমি দ্রুত সেখানে গেলে বখাটেরা চলে যায়।’নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা বলেন, ‘ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। পরে আমরা থানায় মামলা করেছি।’ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ওই যুবককে গ্রেপ্তার করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।’