বখাটেদের হামলায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে গতকাল মঙ্গলবার বখাটেদের হামলায় ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শহরের রেহাইচর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।নিহতের নাম হান্নান (৪৫)। তিনি সওজের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তাঁর বাড়ি শহরের আলীনগর ভূতপুকুর এলাকায়। উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর বাবা মোহাম্মদ আলী বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা আমার ওপর হামলা চালায়। হান্নান আমাকে রক্ষা করতে গেলে বখাটেরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।’