বখাটেদের হামলায় বাবা-মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সোনাপুর গ্রামের সফিকুল ইসলাম (৫০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪০)।সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম আট মাস ধরে সফিকুলের মেয়েকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে সফিকুল ইসলাম তরিকুলের কাছে এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার গভীর রাতে তরিকুল আট-নয়জন সহযোগী নিয়ে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম আহত হন। তাঁদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা আনোয়ারা বেগমের একটি স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে গেছে বলে জানান এসআই মাহবুবুর রহমান। এ ঘটনায় সফিকুল ইসলাম সদর থানায় একটি মামলা করেছেন।