বখাটেদের হুমকি পড়াশোনা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার শরীফাবাদ গ্রামে বখাটেদের হুমকির মুখে এক স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধ করে দিয়েছেন তার অভিভাবক। জানা গেছে, স্কুলে যাওয়ার পথে শরীফাবাদ গ্রামের বাসিন্দা ও মাহিলাড়া বিদ্যালয়ের ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত গ্রামের বখাটে মাসুম বিল্লাহ ও রুবেল হোসেন মৃধা। এ ব্যাপারে মাসুম ও রুবেলের অভিভাবকদের কাছে নালিশ করা হলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ঘটনায় গত ২২ এপ্রিল মাসুম ও রুবেলসহ পাঁচ-সাতজনকে আসামি করে মামলা হয়। ওই ছাত্রীর ভাই জানান, বখাটেদের অব্যাহত হুমকির মুখে গত ২৫ এপ্রিল থেকে তাঁর বোনের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, হুমকির মুখে ওই স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। মাসুম বিল্লাহ ও রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।