বখাটেপনা প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইভ টিজিং’ প্রতিরোধের আহ্বান জানিয়ে গতকাল শনিবার সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন করেছে। বিকেলে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, নাসিমা আক্তার খানম, আওয়ামী লীগের নেতা মতিউর রহমান পীর, সংস্কৃতিকর্মী নির্মল ভট্টাচার্য, উদীচীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ।শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু তাঁর বক্তব্যে বলেন, ইদানীং বখাটেপনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। তরুণদের একটি অংশ এর সঙ্গে জড়িত। এর বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াতে হবে।নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী বলেন, বখাটেপনা প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করে তুলতে হবে। যেখানেই ইভ টিজিং হবে, সেখানেই তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে হবে। বক্তারা সবাই বখাটেপনাকে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে একে প্রতিরোধের আহ্বান জানান।