বখাটেপনার দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেপনার অভিযোগে ফরিদপুরে তিনজনকে এক হাজার করে জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে আদালত শহরের হিতৈষী উচ্চবিদ্যালয়ের সামনে ইভ টিজিং করার সময় আটক করে জাহিদুল ইসলাম (২৯), মো. রাজু শেখ (১৮) ও রফিকুল হাসানকে (১৮)। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায় ও অভিভাবকদের কাছে তাদের তুলে দেওয়া হয়।