বখাটেপনার দায়ে ছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মেহেদী হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ১২টায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদার ইউএনও মো. ফরিদুর রহমান এই আদেশ দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূইয়া আদালতকে সহযোগিতা করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি