বখাটের অত্যাচারে কলেজছাত্রীর আত্মহত্যা!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বখাটের অত্যাচারে বাঁধন আক্তার নামের এক কলেজছাত্রী গত শুক্রবার আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর চাচা নাসির উদ্দিন বাদী হয়ে বখাটে মুন্না মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ ও বাঁধন আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চর-চারতলা ইউনিয়নের শরীয়তনগর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে বাঁধন আক্তার (১৬) আশুগঞ্জ সার কারখানা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। কলেজে আসা-যাওয়ার পথে একই এলাকার মুন্না প্রায়ই তাকে উত্ত্যক্ত করত।গত বৃহস্পতিবার বিকেলে কলেজ থেকে রিকশায় করে বাড়ি ফেরার পথে মুন্না তার গতিরোধ করে টানাহেঁচড়া করে তুলে নেওয়ার চেষ্টা চালান। পরে মুন্না তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অপমান সইতে না পেরে গত শুক্রবার সকালে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বাঁধন।নাসির উদ্দিন বলেন, ‘কলেজে আসা-যাওয়ার পথে বখাটে মুন্না প্রায়ই তাকে উত্ত্যক্ত করত।’