বখাটের উৎপাতে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের উৎপাতে নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর লেখাপড়া বন্ধ হতে চলেছে। একই কারণে ওই ছাত্রী বাসা থেকেও বের হতে পারছে না। এখন ওই বখাটের অব্যাহত হুমকির কারণে ওই ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই স্কুলছাত্রী অভিযোগ করে, চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী আমানত শেখের ছেলে বাবলা (১৭) বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে বাবলা তাকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাবলা তাকে তার পরিণতি খারাপ হবে বলে ভয় দেখায়। বাবলা যেকোনো সময় তার ক্ষতি করতে পারে।ওই ছাত্রীর মা অভিযোগ করেন, বাবলা তাঁদের বাসায় ইট-পাটকেল ছুড়ে এবং মুঠোফোনে তাঁদের হুমকি দিচ্ছে। এ কারণে তাঁর মেয়ে এক মাস ধরে বিদ্যালয়ে যেতে পারছে না।অভিযুক্ত বাবলা নিজেকে নির্দোষ দাবি করে। বাবলার বাবা আমানত শেখ বলেন, ‘বিষয়টি জানার পর ছেলেকে শাসন করেছি। ভবিষ্যতে এমন হবে না।’গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, বিষয়টি জানার পর বৃহস্পতিবার ওই ছাত্রীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।