বখাটের এক বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে বখাটে আরাফাত হোসেনকে (২২) এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজুর রহমান এ রায় দেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে দণ্ডিত বখাটে আরাফাতকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একই ধরনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগেই একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।