বখাটের কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বাবার ওপর প্রতিশোধ নিতে পাঁচ বছরের এক শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। বাবার দোষ ছিল শিশুটির ফুফুকে মুঠোফোনে বিরক্ত করত নেজাম উদ্দিন নাজু নামের এক যুবক। বিষয়টি নিয়ে নাজুকে বকাঝকা করায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে অপহরণ করে গত রোববার। পরে অভিযান চালিয়ে কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
নগরের কর্ণফুলী থানার ওসি উত্তম চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, বাবার ওপর প্রতিশোধ নিতে নগরের কর্ণফুলী থানাধীন ইকবাল কলোনি থেকে শিশু নাদিয়াকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে কক্সবাজার নিয়ে গিয়ে শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ কৌশল অবলম্বন করে তাকে উদ্ধার করে।