প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইয়ামিন খাঁ (১৮) নামের এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার বেতিল গ্রামের গোনজের আলী খাঁর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়ামিন চরবেলতেল বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল সকালে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানায় অভিযোগ করা হয়। পুলিশ ইয়ামিনকে আটক করে আদালতে হাজির করে।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ