বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদনে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শফিকুল হক (১৮) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল স্থানীয় টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল শফিকুল অভিভাবক সেজে বিদ্যালয়ের প্রাঙ্গণে ঢুকে ছাত্রীটিকে আবারও উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে ছাত্রীর অভিযোগে বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে বিদ্যালয়ের অফিসকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।