প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের মন্টু চত্বর এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আমিনুল ইসলাম ওরফে হৃদয় নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার এই দণ্ডাদেশ দেন। স্থানীয় সূত্র জানায়, ডুলিহাটা গ্রামের আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল।