প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল শনিবার সকালে রাজশাহীর বাগমারার এক স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেন (২৮) নামের এক বখাটেকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বখাটেকে এক বছরের কারাদণ্ড দেন। আদালতের বিচারক নির্বাহী হাকিম আসিফ মাহমুদ বলেন, সাজ্জাদ এর আগেও এ ধরনের কাণ্ড ঘটিয়েছে। তার এসব কুকর্মে বাধা দেওয়ায় প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে।