বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত বৃহস্পতিবার মাসুদ আলম (২৩) নামের এক বখাটেকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদের বাড়ি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা গ্রামে। সে দেবকরা ড. শহিদুল্লাহ মারগুবা মেমোরিয়াল স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। মেয়েটির পরিবার শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে থানার এসআই আবদুল মান্নান গত বৃহস্পতিবার সকালে মাসুদকে নিজ বাড়ি থেকে আটক করেন।