বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে বরগুনার আমতলী উপজেলায় সাদ্দাম হোসেন নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ওই শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফিরছিলেন। বেলা ১১টার দিকে সাদ্দাম তাঁর পথ আটকে দাঁড়ান এবং প্রেমের প্রস্তাব দেন। প্রত্যাখ্যান করলে সাদ্দাম তাঁকে চড় মারেন। খবর পেয়ে কলেজের শিক্ষকেরা সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সাদ্দামকে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।