বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার সেই বখাটে মো. রাকিবুল ইসলামকে (২০) গতকাল সোমবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত রোববার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাকিবুলের বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, রাকিবুলের উত্ত্যক্তের কারণে এক ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে কলেজে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও থানার ওসি ওই ছাত্রীকে ফুলগাজী মহিলা কলেজে নিয়ে যান।
‘প্রশাসনের সহায়তায় ক্লাসে ফিরল মেয়েটি’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।