বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সজল কুমার শীল (২৫) নামের এক বখাটের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. নাজমুল আলম গতকাল শুক্রবার সকালে এই আদেশ দেন। পুলিশ জানায়, এক বছর ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল। গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সজলকে আটক করে আমতলী থানায় সোপর্দ করেন। পুলিশ সজলকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।