বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আলমগীর মিয়া (২৩) নামের এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ খালেদুর রহমান এ আদেশ দেন। আলমগীর মিয়া দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার বখাটেপনার সময় এক কৃষক প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি মারেন আলমগীর। কলেজের অধ্যক্ষের কাছে ছাত্রীটি এ ঘটনায় লিখিত অভিযোগ করে। অধ্যক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ওই দিন দুপুরে আলমগীরকে আটক করে।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি