বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের আমিনুল ইসলাম (২০) নামের এক বখাটেকে গতকাল শুক্রবার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, আমিনুল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করেন। অতিষ্ঠ হয়ে পরিবারটি চার মাস আগে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মেয়েটিকে বিয়ে দেয়। গত বৃহস্পতিবার সে বাবার বাড়িতে আসে। সন্ধ্যায় বখাটে আমিনুল সেখানে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। গতকাল বিকেলে আমিনুলকে ইউএনও আশরাফুল মমিন খানের কাছে হাজির করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন।