বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বুধবার আল-আমিন (২৪) নামের এক তরুণকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এক জেএসসি পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে ওই এলাকার আল-আমিন তাকে উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। বিকেলে পুলিশ তাঁকে ইউএনও কার্যালয়ে হাজির করে। ইউএনও মো. আল-আমিন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।