বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে সায়মন (২০) নামের এক বখাটে। খবর পেয়ে পুলিশ সায়মনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সায়মনকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।