বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. ফিরোজ (১৯) নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ফিরোজ উপজেলার হরিষকুল গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ফিরোজ ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। গতকাল উত্ত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।