প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উক্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত শাকিল হোসেন (২০) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকার্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ গতকাল দুপুরে ওই রায় দেন। শাকিল উপজেলার বামনী গ্রামের বাসিন্দা। আক্কেলপুর থানার এএসআই ইসমাইল হোসেন জানান, শাকিল মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকালও মেয়েটিকে উত্ত্যক্ত করলে শাকিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।