বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার দায়ে সাগর ইসলাম (২১) নামের তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার ওই আদেশ দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গতকাল শনিবার সকালে স্কুলে যাচ্ছিল। পথে সাগর তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরে সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।