বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার দায়ে গিয়াস উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ছাত্রী তার এক আত্মীয়কে দেখতে লক্ষ্মীপুর শহরের একটি হাসপাতালে যায়। এ সময় হাসপাতালের তৃতীয় তলায় বখাটে গিয়াস উদ্দিন মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গিয়াসকে আটক করে পুলিশে সোপর্দ করে।