প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অপরাধে সাইফুল ইসলাম ওরফে সাইমুন (৩০) নামের এক বখাটেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ইউএনও নুরুল করিম ভূইয়া ওই দণ্ড দেন। সাইফুল উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের বাসিন্দা। গত ঈদুল ফিতরের আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে ছিলেন। এক দুপুরে টিনের বেড়া দেওয়া গোসলখানায় গোসল করছিলেন ওই গৃহবধূ। তখন প্রতিবেশী সোহাগ, সাইমুন ও সাইফুল মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেন। সম্প্রতি গৃহবধূর পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন।