বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলায় গতকাল সোমবার জেডিসির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জান্নাত হোসেন (১৮) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার রুলদহ গ্রামের আবদুল মোমিনের ছেলে। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সদরের বনওয়ারীনগর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় জান্নাত হোসেন তাকে উত্ত্যক্ত করেন। মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছেলেটিকে আটক করেন। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শাহ্ মোমিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ওই শাস্তি দেন। ইউএনও শাহ্ মোমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।