বখাটের ক্ষুরাঘাতে ছাত্রী জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) বখাটের ক্ষুরের আঘাতে জখম হয়েছে। আহত ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা গত শনিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, শুক্রবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠ এলাকা থেকে ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে রিফাত নামের এক বখাটে ইজিবাইকে উঠে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে।একপর্যায়ে রিফাত তার মুখমণ্ডলে ক্ষুর দিয়ে আঘাত করে করে পালিয়ে যান।