বখাটের ছোরার আঘাতে ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই কলেজছাত্রী ২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৬০ পেয়েছেন। আহত কলেজছাত্রী সাংবাদিকদের বলেন, দেড় বছর ধরে দুলাল নামের এক বখাটে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন।

গত শনিবার রাত আটটায় বাড়িতে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করেন দুলাল। একপর্যায়ে তাঁকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে পালিয়ে যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। দুলালকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।