বখাটের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক বখাটেকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মারুফুর রশিদ খান এ জরিমানা করেন। ইউএনও জানান, পূর্ব পাহাড়িয়াখালী গ্রামের বখাটে শাহরিয়ার তামজিদ রোববার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মুঠোফোনে ওই ছাত্রীর ছবি তুলতে চায়। ছাত্রীটি বাধা দিলে বখাটে তাকে মারধর করে।