বখাটের জরিমানা ও মাদক ব্যবসায়ীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গত সোমবার রাজশাহীর বাগমারায় যৌন হয়রানির অভিযোগে এক বখাটের জরিমানা করেছেন এবং মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।বাগমারা থানা সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার মচমইল গ্রামের মকবুল হোসেনের বখাটে ছেলে এসএসসি পরীক্ষার্থী আবদুল মান্নান একই গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। সন্ধ্যায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু হোরায়রার আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।অপর ঘটনায় পুলিশ গত সোমবার রাতে ৩০ পুরিয়া গাঁজাসহ শীতলাই গ্রামের আবদুর রহমানকে আটক করে। ওই দিন রাতে ইউএনও তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।