প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলায় এক নারীকে উত্ত্যক্ত করার দায়ে নিতিশ বিশ্বাস (২০) নামের এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী এ রায় দেন। ইউএনও প্রথম আলোকে বলেন, নিতিশ বিশ্বাস তাঁর গ্রামের একটি মেয়েকে পথেঘাটে এবং মুঠোফোনে ফোন করে উত্ত্যক্ত করে আসছিলেন। আদালতের কাছে নিতিশ তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার বিকেলে নিতিশকে তাঁর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।