প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মোফাজ্জল হোসেন নামের এক বখাটের এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। মোফাজ্জলের বাড়ি সদর উপজেলার টুনিরহাট কেকুপাড়া গ্রামে। পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে সু্কলে যাতায়াতের পথে তিনি প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল সকালে বাড়ি থেকে ফেরার পথে মোফাজ্জল তাকে উত্ত্যক্ত করতে থাকে। পঞ্চগড় প্রতিনিধি