বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আলমগীর হোসেন (২০) নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত আটটার দিকে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন। আলমগীর ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢালুয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, আলমগীর কিছুদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ইউএনও বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই যুবককে এ সাজা দেওয়া হয়েছে।