বখাটের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক জেডিসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে গতকাল মঙ্গলবার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজার পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বখাটের নাম শফিউল আলম (২৫)। তিনি উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর গ্রামের আবদুস সালামের ছেলে।