বখাটের হামলায় কিশোরী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে বখাটের হামলায় এক কিশোরী আহত হয়েছে। ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ওই বখাটে তাঁর ওপর হামলা চালায়। গত শনিবার এ ঘটনা ঘটে।বখাটের নাম মিঠু ফরাজী (৩০)। ধর্ষণের চেষ্টা ও হামলা চালানোর অভিযোগে গত সোমবার ওই কিশোরীর বাবা শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়নের একজনের মেয়েকে (১৭) পাশের এলাকার তোতা ফরাজীর ছেলে মিঠু ফরাজী এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিন মাস আগে তিনি এসিড ছুড়ে ওই মেয়েকে ঝলসে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে সে সময় স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। সালিসে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু এর পরও তিনি উত্ত্যক্ত করতে থাকলে মেয়েটিকে তিন মাস আগে তার খালার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে রেখে আসা হয়। কয়েক দিন আগে মেয়েটি শীতের পিঠা খেতে নিজ বাড়িতে আসে। গত শনিবার রাতে পিঠা বানানোর একপর্যায়ে কিশোরীটি পানি আনতে বাইরে এলে মিঠু তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি হামলা চালিয়ে কিশোরীটিকে আহত করেন। এ সময় চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে মিঠু পালিয়ে যান। পরদিন ওই কিশোরীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মিঠু ফরাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হোসনে আরা বলেন, মেয়েটির শরীরের কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।’