বখাটের হামলায় বাবা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল এক বখাটে। প্রতিবাদ করায় ওই বখাটে ছাত্রীর বাবাকে মারধর করে আহত করেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের সুমন আহমদ (২০) ওই কলেজছাত্রীকে এক বছর ধরে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজে আসার পথে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয় সুমন। এতে রাজি না হওয়ায় তাকে লাঞ্ছিত করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে সে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী ঘটনাটি তার বাবাকে জানায়। কিছুক্ষণ পর এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বখাটে সুমন তাঁকে মারধর করে জখম করে।