বখাটের হামলায় শিক্ষিকা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের রামপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না দাশ এক বখাটের হামলায় আহত হয়েছেন। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী বাবু মিয়াকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে রামপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না দাশকে এলাকার বখাটে বাবু মিয়া ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। পরে দা দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর মাথার দায়ের কোপের স্থানে বেশ কয়েকটি সেলাই লেগেছে।
এদিকে স্থানীয় লোকজন বাবু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।