বখাটের হুমকিতে লেখাপড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বখাটের হুমকিতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে গাসাইবাড়ী এ এ উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জুন গভীর রাতে উপজেলার চিথুলিয়া গ্রামের মাহমুদুল হক টিপু (২২) বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তিনি দৌড়ে পালিয়ে যান। ওই ছাত্রীর অভিযোগ, বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার জন্য বের হলেই টিপু তার পিছু নেন। রাস্তায় দাঁড়িয়ে আপত্তিকর কথা বলেন। এই অবস্থায় ভয়ে তার বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিতে হয়েছে।এ ব্যাপারে টিপু বলেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। এসিড মারার হুমকি বা উত্ত্যক্ত—কোনটিই তিনি করেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।