বগা লেকে যায় বেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের বগা লেক। নিস্তরঙ্গ এক পাহাড়ি জলাধার। ভূতাত্ত্বিকদের ধারণা, প্রায় ২ হাজার বছর আগে একটি মৃত আগ্নেয়গিরির গর্তে বৃষ্টির পানি জমে এই লেকের সৃষ্টি হয়েছে। সবুজ পাহাড় খুব যত্ন করে ঘিরে রেখেছে এই মনোরম লেকটিকে। বান্দরবান শহর থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩৮০ মিটার। গভীরতা প্রায় ৩৮ মিটার। প্রায় ১৮ দশমিক ৫৬ একর এলাকা জুড়ে বিস্তৃত লেককে ঘিরে রয়েছে নানা প্রজাতির জলজ ও বন্য প্রাণী। আছে নানা প্রজাতির উদ্ভিদ। যেকোনো ভ্রমণপিপাসুর মন কাড়বে লেকের সৌন্দর্য। থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ। ছবিগুলো সাম্প্রতিক।





