বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবিতে মালবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রেলপথে সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পাঁচবিবি রেলস্টেশন সূত্র জানায়, গতকাল বুধবার সকাল নয়টার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাঁচবিবি স্টেশনের দক্ষিণ দিকে ১ নম্বর রেলগেট অতিক্রম করার সময় মাঝখানের একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়।