বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরবে গতকাল বৃহস্পতিবার মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ভৈরব রেলওয়ে কেবিন সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী (স্পেশাল) ট্রেনটি ভৈরব স্টেশন থেকে বিকেল চারটা ৩৫ মিনিটে ছেড়ে যায়। পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ভৈরবের ২৯ নম্বর রেলসেতু অতিক্রম করছিল। এই সময় একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।