বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় গতকাল রোববার ঈশা খাঁ নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরব বাজারগামী ঈশা খাঁ ট্রেনটি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়া পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।